২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজর হাফিজ ও হান্নান শাহ-র বাকযুদ্ধে নতুন মাত্রা

বিএনপির নতুন মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, চেয়ারপার্সনের উপদেষ্টা হান্নান শাহ জিয়া হত্যার পর জেনারেল মঞ্জুরের 'প্রতিনিধি' হিসেবে কাজ করেছেন। অপরদিকে হান্নান শাহ এ অভিযোগ নাকচ করে মেজর হাফিজকে পঁচাত্তরের নভেম্বরের সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করেছেন। মেজর হাফিজ হান্নান শাহ'র এই অভিযোগ অসত্য বলে দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 11:44 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০২(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বিএনপির নতুন মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, চেয়ারপার্সনের উপদেষ্টা হান্নান শাহ জিয়া হত্যার পর জেনারেল মঞ্জুরের 'প্রতিনিধি' হিসেবে কাজ করেছেন। অপরদিকে হান্নান শাহ এ অভিযোগ নাকচ করে মেজর হাফিজকে পঁচাত্তরের নভেম্বরের সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করেছেন। মেজর হাফিজ হান্নান শাহ'র এই অভিযোগ অসত্য বলে দাবি করেছেন। শুক্রবার সকালে মেজর হাফিজ ও দুপুরে হান্নান শাহ তাদের বাসভবনে সাংবাদিকদের কাছে ওই অভিযোগ করেন। অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল হান্নান শাহ বলেন, "৪৬ বিগ্রেডের প্রধান কর্র্নেল শাফায়াত জামিলের অধীনে মেজর হাফিজ ৩ নভেম্বর এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। মেজর হাফিজদের এইসব ব্যর্থ সামরিক ক্যু আমি দমন করেছি। মেজর হাফিজ বগুড়া সেনা বিদ্রোহে জড়িত ছিলেন।'' প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়। ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ডের সঙ্গে জড়িত তৎকালীন সরকারের মদদপুষ্ট সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই ওই অভ্যুত্থানটি হয় বলে ব্যাপকভাবে মনে করা হয়। হান্নান শাহ বলেন, ''আমি নিজে উদ্যোগী হয়ে রাঙ্গুনিয়া থেকে জিয়ার লাশ উদ্ধার করে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারের কাছে হস্তান্তর করি।'' মেজর হাফিজ উদ্দিন আহমেদ হান্নান শাহ-র অভিযোগ প্রসঙ্গে বলেন, "উনি অপপ্রচার চালিয়ে আমার চরিত্র হনন করছেন। বরং '৮১ সালে জিয়াউর রহমান চট্টগ্রামে নির্মমভাবে নিহত হওয়ার পর সরকারি টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়েছিল হান্নান শাহ জেনারেল মঞ্জুরের প্রতিনিধি হিসেবে তৎকালীন সেনাপ্রধান এরশাদের সঙ্গে সমঝোতা বৈঠক করেছেন। তবে তিনি জিয়া হত্যার সঙ্গে জড়িত ছিলেন কিনা আমার জানা নেই। সেনাবাহিনীতে হান্নান শাহ সর্ম্পকে এ ধারণা প্রচলিত যে তিনি মঞ্জুরের প্রতিনিধি হয়ে কাজ করেছেন।'' মেজর হাফিজ হান্নান শাহ-র অভিযোগ খন্ডন করে বলেন, " সেনাঅভ্যুত্থানে জড়িত থাকলে তিনদিন পরই তো জিয়া সিপাহী-জনতা বিদ্রোহে আবার মুক্ত হয়ে সেনা প্রধান হয়েছিলেন। তখন তো আমার বিচার হতো। কিন্তু তা হয়নি।" অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা দাবি করেন, "দলের স্থায়ী কমিটি আমাকে অস্থায়ী মহাসচিবের দায়িত্ব দিয়েছে বলে হান্নান শাহ এরূপ মিথ্যাচার করছেন।" এ ব্যাপারে তিনি দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত না হতে বলেন। মেজর হাফিজ বলেন, ''বিএনপি চলবে গঠনতন্ত্র অনুযায়ী। চেয়ারপার্সন কারা অন্তরীণ। তার অনুপস্থিতিতে সাইফুর রহমানের নেতৃত্বেই দল চলবে। স্থায়ী কমিটির নেওয়া সিদ্ধান্ত চূড়ান্ত। আমি মনে করি, আমার নেত্রী খালেদা জিয়া। তিনি নেই। এখন দল চালাবে স্থায়ী কমিটি।'' তিনি অভিযোগ করেন, "অতীতে নির্বাচনে বারবার হেরেছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে এবং জনগণের সঙ্গে সম্পর্কহীন নিচের সারির এমন কিছু নেতা স্থায়ী কমিটির সিদ্ধান্ত না মেনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এটা দুঃখজনক।'' অস্থায়ী মহাসচিব খালেদা জিয়ার বড় ছেলে কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সুচিকিৎসার দাবি জানান হাফিজ। হান্নান শাহ পাল্টা অভিযোগ করে বলেন, ''উনি মিথ্যাচার করেছেন। এমন মিথ্যাবাদী, ধাপ্পাবাজ ব্যক্তিদের ভবিষ্যতে দলের সদস্য রাখা যাবে কিনা বিবেচনা করে দেখতে হবে।" তিনি বলেন, ''আমি জিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। যারা জড়িত ছিলেন তাদের কোর্ট মার্শালে বিচার হয়েছে।" হান্নান শাহ দাবি করেন, "নির্বাচনে আমার জামানত বাজেয়াপ্ত হয়নি। প্রতিপক্ষ সন্ত্রাসের মাধ্যমে ভোট কারচুপি করে হারিয়েছে।" স্থায়ী কমিটির গত ২৯ অক্টোবরের বৈঠককে আবারও অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন, ওই বৈঠকে নেওয়া কোনো সিদ্ধান্ত বৈধ নয়। স্থায়ী কমিটির কয়েকজন সদস্যকে 'ছিনতাই করে' সেদিন ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে দাবি করেন চেয়ারপারসনের উপদেষ্টা। সংস্কারপ