২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে: সিইসি

আগামী বছর জুলাইয়ের আগেই সারাদেশে ছবিসহ ভোটার তালিকার কাজ শেষ করে অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "আগামী বছর জুলাইয়ের আগেই সারাদেশে ভোটার তালিকা তৈরির কাজ শেষ হতে পারে। আর সেক্ষেত্রে জাতীয় নির্বাচন অক্টোবরের আগেও হতে পারে। তবে ভোটার তালিকার কাজ সম্পূর্ণ শেষ হলে আমরা বলতে পারবো, কবে নাগাদ এই নির্বাচন করা যাবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 11:40 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --আগামী বছর জুলাইয়ের আগেই সারাদেশে ছবিসহ ভোটার তালিকার কাজ শেষ করে অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "আগামী বছর জুলাইয়ের আগেই সারাদেশে ভোটার তালিকা তৈরির কাজ শেষ হতে পারে। আর সেক্ষেত্রে জাতীয় নির্বাচন অক্টোবরের আগেও হতে পারে। তবে ভোটার তালিকার কাজ সম্পূর্ণ শেষ হলে আমরা বলতে পারবো, কবে নাগাদ এই নির্বাচন করা যাবে।" আগামী জানুয়ারির মধ্যে সবগুলো সিটি করপোরেশন এলাকায় ভোটার তালিকা তৈরির কাজ শেষ করা হবে জানিয়ে শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "জানুয়ারিতে সিটি করপোরেশনগুলোর ভোটার তালিকা তৈরির কাজ শেষ হলে আমরা এক সঙ্গে সিটি নির্বাচনগুলোর তারিখ ঘোষণা করতে পারি। ভোটার তালিকা সংশোধনের জন্য ফেব্র"য়ারি মাসটি কাজে লাগাতে হবে। সে হিসেবে মার্চে তফসিল ঘোষণা করে এপ্রিলে সিটি নির্বাচনগুলো হতে পারে। ঢাকায় ভোটার তালিকার কাজ শেষ হলে কতো আগে সিটি করপোরেশনগুলোর নির্বাচন হবে।" এ সব স্থানীয় ও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে কমিশন সরকারের সঙ্গেও আলাপ করে নেবে বলেও জানান তিনি। সিইসি আরও জানান, রাজশাহী, খুলনা ও সিলেট সিটি করপোরেশনসহ ৩৪ টি এলাকায় ভোটার তালিকা তৈরির কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এ বছর ১১ নভেম্বরের মধ্যে ৬৪ টি জেলার ৭৫ টি উপজেলায় ভোটার তালিকার কাজ শেষ হবে। কমিশনের হিসাবে সেপ্টেম্বর পর্যন্ত ৯২ লাখ ৫০ হাজার ভোটারকে তালিকাভূক্ত করা হবে। সারাদেশে জানুয়ারির আগে এক পঞ্চমাংশ ভোটার তালিকার কাজ শেষ হচ্ছে উল্লেখ করে শামসুল হুদা বলেন, "২০০৬ সালের তুলনায় এবার ভোটারের সংখ্যা কিছুটা কম হবে। ছবিসহ ভোটার তালিকা হচ্ছে বলে দ্বৈত ভোটার হওয়া সম্ভব নয়। তালিকা তৈরির কাজে আমরা জনগণের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। নির্বাচন কর্মী, সেনা বাহিনী সবারই কাজে একটা গতি এসেছে।" গত ১৫ জুলাই সিইসি নির্বাচনের একটি কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/আরএ/এমএ/১৭৩৩ঘ.