২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি নেতা হংসধ্বজ চাকমা মারা গেছেন

বর্ষিয়ান পাহাড়ি নেতা হংসধ্বজ চাকমা (৮০) বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি নানা অসুখে ভুগছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 10:24 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফো ডটকম) -- বর্ষিয়ান পাহাড়ি নেতা হংসধ্বজ চাকমা (৮০) বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি নানা অসুখে ভুগছিলেন। তার মৃত্যূর খবরে পার্বত্য চট্টগ্রামের নানা মহলে শোকের ছায়া নেমে আসে। ১৯৯৬ সালে সাবেক গেরিলা গ্র"প শান্তিবাহিনীর রাজনৈতিক দল জনসংহতি সমিতির সঙ্গে সরকারের শান্তি - সংলাপে হংসধ্বজ চাকমা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। তিনি ছিলেন উভয় পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপনকারী কমিটির আহ্বায়ক। এই শান্তি সংলাপের ধারাবাহিকতায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে এই পাহাড়ি নেতা ১৯৯৬ সালের ১২ জুনের জাতীয় সসংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তাকে জনসংহতি সমিতি সমর্থন দিয়েছিলো। তবে এই নির্বাচনে তিনি জয়ী হতে পারেন নি। এছাড়া তিনি বিভিন্ন সময় খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোাতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা হংসধ্বজ চাকমার মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন। সন্তু লারমা এক শোক বিবৃতিতে বলেন, তাঁর মৃত্যূতে দেশবাসী একজন শান্তিকামী, জনদরদী ও সংগ্রামী নেতাকে হারালো। বিডিনিউজ টুয়েন্টিফো ডটকম/বিআর/এমএ/১৬১৮ ঘ.