২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেয়রের দুই ভাগিনাকে আটক

মহানগরীর ষোলশহরে চশমা হিলের এক বাড়িতে সোমবার রাতে অভিযান চালিয়ে সেনা সদস্যরা মেয়র মহিউদ্দিনের দুই ভাগিনাকে আটক করেছে। ওই বাড়িটি মেয়রের নিজস্ব বাসভবনের কাছেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 12:57 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

আটককৃত দুইজনের নাম আরিফ ও শিমুল। আগেররাতে সেনা সদস্যরা একই বাড়ি থেকে মেয়রের আরেক ভাগিনা মামুনকে আটকের পর ছেড়ে দেয়। মহিউদ্দিনের পরিবার ও সেনা সূত্র অভিযানের সত্যতা স্বীকার করেছে।