২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে বিউটেনিস, আনোয়ার চৌধুরীর আলোচনা

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বিউটেনিস ও ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে দেখা করেছেন শনিবার রাতে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 02:44 AM

Updated : 26 Apr 2022, 01:55 PM

তবে তারা কি নিয়ে আলোচনা করেছেন তা জানা যায়নি।

প্রায় এক ঘন্টার আলোচনা শেষে বেরিয়ে যাওয়ার সময় বিউটেনিস ও আনোয়ার চৌধুরী অপেক্ষমান সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করেননি।

বিউটেনিস ও আনোয়ার চৌধুরী আলাদা আলাদাভাবে সুধাসদনে যান সাড়ে ৯ টার পরপর।