২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নির্ধারিত সময়েই হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 12:34 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, “সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বিধানকে কেউ বাধাগ্রস্ত করতে পারে না।”

সংবিধান রক্ষার লক্ষ্যে তিনি শপথ নিয়েছেন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “এই শপথ রক্ষার স্বার্থেই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্বভার হস্তান্তর করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।”

সংবিধান রক্ষায় তিনি সবার সহযোগিতা চান।

ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, “আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কোনও মহল যাতে সুপরিকল্পতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে সে জন্য কঠোর পদক্ষেপ নিতে সরকার আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে।”

২২ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, “এরপর নিয়ম অনুযায়ী আমরা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবো। নির্বাচিত সরকারের বিরাজমান রাজনৈতিক সংকট নিরসণে সাংবিধানিকভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে।”