সুধাসদন থেকে সন্দেহভাজন আটক
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধাসদন থেকে শনিবার বিকেলে সন্দেহজনক আচরণকারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
৩২ বছর বয়সী ওই ব্যক্তির নাম কাজী মাহফুজুল আলম বলে জানা গেছে।
সুধাসদন সূত্র জানায়, বিকেল সোয়া চারটার দিকে ওই ব্যক্তি নিজেকে এনএসআইÑএর সদস্য পরিচয় দিয়ে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী সচিব আওলাদ হোসেনের সাথে কথা বলেন এবং শেখ হাসিনার সাথে দেখা করতে চান। অনুমতি না পেয়ে তিনি হুমকি দিয়ে বলেন, “শেখ হাসিনা ৭ ও ৮ জানুয়ারির অবরোধ প্রত্যাহার না করলে তাকে তুলে নিয়ে যাওয়া হবে।”
পরে পিজিআর, এনএসআই এবং সুধাসদনে দায়িত্বরত অন্য নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে জানতে পারে তিনি ২৪/৪, শুক্রাবাদের বাসিন্দা। তার বাড়ি নরসিংদী জেলায়।
সুধাসদন কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা ‘পাগল’ আখ্যা দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন।
