২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে মুজাহিদের বৈঠক

বিএনপি চেয়ার্পাসন খালেদা জিয়ার সঙ্গে বুধবার  রাতে বৈঠক করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 12:50 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

বনানীর হাওয়া ভবনে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলা এ বৈঠকে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও যুগ্ম মহাসচিব হারিছ চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মুজাহিদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের বিষয়ে বিএনপি চেয়াপার্সনের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা এক সঙ্গে নির্বাচন করার কথা ভাবছি।”

আরও কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে বলেও তিনি জানান।

এর পরপরই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য শওকত হোসেন নিলু খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। জাপা ছেড়ে বিএনপিতে সদ্য যোগ দেয়া সৈয়দা রাজিয়া ফয়েজ এ সময় উপস্থিত ছিলেন।