২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আটক যুবদল নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

আগ্নেয়াস্ত্রসহ র‌্যাবের হাতে আটক জেলা যুবদল সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা--৮ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আলাউদ্দিন আহমদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

কোতয়ালী থানা পুলিশ জানায়, শনিবার ভোররাতে র‌্যাব-৭ এর ডিএডি মশিউজ্জামান বাদী হয়ে যুবদল নেতা আলাউদ্দিনের বিরুদ্ধে লাাইসেন্স করা পিস্তল দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি করার আপরাধে একটি মামলা দায়ের করেন।

এর আগে আলাউদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী, র‌্যাব সদস্যরা শহরের স্টেশনবাজার এলাকায় তার মালিকানাধীন হোটেল অবকাশ থেকে পাশের হোটেলের এক কর্মচারীকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তার নাম আশেক।