২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতে ইসলামী সংলাপের বিরোধী নয় ঃ মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, ‘জামায়াতে ইসলামী সংলাপের বিরোধী নয়। আওয়ামী লীগ যেমন ১৪ দলের সঙ্গে আলোচনা করেছে, আমরাও জামায়াতসহ অন্যান্য শরিকদের সঙ্গে আলোচনা করেই সংলাপে বসব।’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 05:38 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

শনিবারে বিকেলে বেইলি রোড়ে নিজের সরকারি বাড়িতে এক সংবাদ সম্মেলনে মান্নান ভুঁইয়া এ মন্তব্য করেন। তিনি জানান,রোববার অথবা সোমবারের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঙ্গে টেলিফোনে আলাপ করেই সংলাপের দিনক্ষন জায়গা নির্ধারণ করা হবে।

এর আগে সাংবাদিকদের মান্নান ভূঁইয়া জানান যে, আজ(শনিবার) দুপুরে তার দেয়া আনুষ্ঠানিক প্রস্তাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইতিবাচক সাড়া দিয়ে ফিরতি টেলিফোন করেছেন। মান্নান ভূঁইয়া আশাবাদী যে ২/১ দিনের মধ্যে দিনক্ষণ ঠিক হলে খোলা মনে দুই নেতা সংলাপে বসে একটা সমাধানে পৌঁছানো যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপে কোনো শর্ত নেই্ সব ইস্যুতেই আলোচনা হবে। আলোচনার আগে আমরা নিজ নিজ দল ও জোটের সঙ্গে আলোচনা করেই বসব।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসটিব নজরুল ইসলাম খান, সহ দপ্তর সম্পাদক আহমেদ মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।