বিদ্যুত নিয়ে আলোচনার দাবিতে আ. লীগের প্রতীকী ওয়াকআউট
বিদ্যুতের পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনার দাবি পূরণ না হওয়ায় আওয়ামী লীগ বৃহস্পতিবার সংসদ থেকে প্রতীকী ওয়াকআউট করে।
আওয়ামী লীগের সাংসদরা সংসদের নির্ধারিত আলোচনা মূলতবি করে দেশের বর্তমান বিদ্যুত পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি জানান। তারা বিদ্যুতের অবস্থা সম্পর্কে সরকারের কাছে ব্যাখ্যাও দাবি করেন। কিন্তু সংসদে উপস্থিত ক্ষমতাসীন দলের সাংসদ বা উপদেষ্টাদের কেউই এ ব্যাপারে কোন ব্যাখ্যা না দেওয়ায় ১২ টা ২২ মিনিটে সাংসদ আব্দুর রাজ্জাক ও সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্ব আওয়ামী লীগের সাংসদরা প্রতীকী ওয়াকআউট করেন। দু মিনিট পর আবার তারা ফিরে আসেন সংসদে।
