২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল করার সময় থাকতেই মৃত্যু পরোয়ানা শোনানো হলো কেন?

আপিল করার সময়সীমা পার হওয়ার আগেই সাত জঙ্গিকে মৃত্যুপরোয়ানা পড়ে শোনানো আইনানুগ হয়নি বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট আইনজীবীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মঙ্গলবার রায়ের বিরুদ্ধে আপিল এবং এর পরিপ্রেক্ষিতে ফাঁসি কার্যকর স্থগিত হয়ে যাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

গত ৩১ আগস্ট হাইকোর্ট সাত জঙ্গির মৃত্যুদণ্ড নিশ্চিত করে দেওয়া রায় দেন। এর আগে গত ২৯ মে ঝালকাঠির একটি আদালত ইসলামী জঙ্গি সংগঠন জেএমবির সাত নেতাকে ওই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। আইন অনুসারে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের আপিল করার সুযোগ রয়েছে। এর পরও তারা সাতদিন পাবেন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করার জন্য। এর আগে তাদের মৃত্যুপরোয়ানা পড়ে শোনানোর ক্ষেত্রে আইনি বাধা রয়েছে বলে আইনজীবীরা জানান।

২৩ আগস্ট মৃত্যুদণ্ড পাওয়া আসামীদের মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়।

বিশিষ্ট আইনজীবী বিচারপতি এমএ মালেক এ প্রস্েঙ্গ বিডিনিউজকে জানান, আপিল করার সময় পার হওয়ার আগে মৃত্যু পরোয়ানা শোনানোর দরকার ছিল না।

একজন সাবেক প্রধান বিচারপতি বলেন, মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়তো বেআইনী হয়নি কিন্তু অনিয়ম হয়েছে সেটি নিশ্চিত করে বলা যায়।

অ্যাডভোকেট আনিসুল হক বলেন, আপিল করার সময় থাকতে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো ঠিক হয়নি।