আলোচনায় আসুন খোলা মনে:স্বাস্থ্যমন্ত্রী
প্রধান উপদেষ্টা ও সিইসি পদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ‘গ্রহণযোগ্য’ প্রস্তাব নিয়ে বিএনপির আগ্রহ নেই।
বরং আগে থেকে ভেবে রাখা নামকে আলোচনার পূবশর্ত হিসেবে বিবেচনা করছে ক্ষমতাসীন জোট। দলের সিনিয়র নেতারা বলছেন, আলোচনা চাইলে খোলা মনে আসতে হবে।
ফলে এটা বলাই যায় যে, প্রধান উপদেষ্টা পদে নিয়োগের বিষয়ে ক্ষমতাসীন চার দলীয় জোট সরকার বিরোধী দলের সঙ্গে এখনই আপোষ ফর্মূলায় যাচ্ছে না।
সরকারের অন্যতম নীতিনির্ধারক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন রোববার বিডিনিউজকে জানান, বিএনপি বিরোধী দলের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি আলেঅচনা করতে প্রস্তুত। দলের চেয়াপারসন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মহাসচিবের মধ্যে আলোচনা প্রস্তাব দিয়েছেন। কিন্তু আগে থেকে নাম ঠিক করে রাখলে কেমন করে আলোচনা হবে? এটা তো আলোচনার আগে শর্ত আরোপ করে দেওয়া। তবে কোনো পূর্ব শর্ত ছাড়া আলোচনা হতে হবে।
গত শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল সাংবাদিকদের বিএনপির সঙ্গে আলোচনা হলে প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি পদে গ্রহনযোগ্য দুই ব্যক্তির নাম উপস্থাপন করবে বলে যে মন্তব্য করেছেন, সে সর্ম্পকে প্রতিক্রিয়া জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, একটি সমঝোতায় পৌছতে আমরা আলোচনার প্রস্তাব দিয়েছি। তার অর্থ এই নয় যে, সংবিধানকে বাদ দিয়ে কিছু করব।
বিএনপির একাধিক সিনিয়র মন্ত্রীর সঙ্গে আলাপ করে জানা গেছে, রাজনৈতিক সংকট নিরসনে বিএনপির বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসা জরুরী। বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে বিরোধী দলের দেয়া প্রস্তাবসমূহ নিয়ে সরকারি দলের আলোচনার আগে যদি বিরোধী ঠিক করে রাখে যে, এই-এই দাবি মানতে হবে, তা হলে বলা যায় যে আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিতার দিকে এগুচ্ছে।
উল্লেখ্য, বিরোধী দলের সংস্কার প্রস্তাব সর্ম্পকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম দফা জাতীয় সংসদে এবং দ্বিতীয় দফা চলতি মাসের প্রথম দিকে একটি জনসভায় বিরোধী দলকে আলোচনায় বসার জন্য আহবান জানানা।
