২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের হামলায় তিন সাংবাদিক আহত

ছাত্রলীগের পদবঞ্চিত এবং বহি®কৃত নেতা-কর্মীদের সংবাদ সম্মেলনে ছাত্রলীগের অপর গ্রুপের সশস্ত্র হামলায় তিনজন সাংবাদিক আহত হয়েছেন। শনিবার দুপুর বারোটায় মধুর ক্যান্টিনে এ হামলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 06:41 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

আহতরা হলেন দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কামরুল হাসান খান, দৈনিক জনকন্ঠের মাজহারুল আনোয়ার শিপু এবং যায় যায় দিনের পলাশ সরকার। এদের মধ্যে মাথায় ও হাতে আঘাত পাওয়া কামরুল হাসান খানকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে হয়েছে।

শুক্রবার বহি®কৃত তিন ছাত্রলীগ নেতা জহুরুল হক হলের সভাপতি মিজানুর রহমান, সলিমুল্লাহ হলের সভাপতি মেহেরুল হাসান সোহেল এবং বিশ্ববিদ্যালয় শাখার সমাজসেবা সম্পাদক আখতারুজ্জামান পনির দুপুর বারটায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

‘ছাত্রলীগের নেতাদের কাছে নেতৃত্ব ফিরিয়ে আনার দাবিতে’ আয়োজিত সংবাদ সম্মেলন শুরুর পাঁচ মিনিট পর এ হামলা হয়। হামলার সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এসময় তাদের রক্ষা করতে মধুর ক্যান্টিনে অবস্থানরত অন্যান্য সংগঠনের নেতা-কর্মী এবং অন্যরা এগিয়ে আসলে তারা কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এসময় অনেকের হাতে রড, হকিস্টিকও দেখা গেছে।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মধুর ক্যান্টিন থেকে এক মৌন মিছিল বের হয়। মিছিল শেষে ডাকসুর সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ইমামুল হক শামীম, ইশতিয়াক হুসাইন, খোমেনী ইহসান এবং পলাশ সরকার। 

ছাত্রলীগের বহিস্কৃত কর্মীরা আবার তাদের সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে তারা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপনকে ছাত্রশিবির এবং সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনকে ছাত্রদলের এজেন্ট অভিহিত করে তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে। এসময় মেহেরুল হাসান সোহেল বলেন, তারা মধুর ক্যান্টিনে প্রবেশের চেষ্টা করলে জীবন দিয়ে হলেও তাদের প্রতিহত করা হবে।   

এ ঘটনার পরে সাংবাদিক সমিতির এক জরুরী বৈঠকে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা, রোববার মধুর ক্যান্টিনে পুলিশ মোতায়েন এবং ছাত্রলীগের সব সাংগঠনিক কর্মসূচী বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমিতির কর্মসূচীর সাথে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা একাত্মতা প্রকাশ করেছেন ।

উল্লেখ্য, এর আগেও ছাত্রলেিগর নেতা-কর্মীরা ৭ জুন সমিতির কার্যালয়ে প্রবেশ করে হামলা চালায়। ওই ঘটনায় ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক সমিতির সাধারণ সভায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং এ ধরণের ঘটনা না ঘটানোর মুচলেকা দেন।