২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দফা দাবি বাস্তবায়ন করুণ : তাঁতী নেতৃবৃন্দ

দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প ও তাঁতীদের বিপন্ন ও সংকটময় পরিস্থিতি থেকে উদ্ধার এবং এই শিল্পের সম্ভবনা কাজে লাগানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে তাঁত শিল্প রক্ষা সংগ্রাম পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

ঢাকা রিপোটার্স ইউনিটি কার্যালয়ের ভিআইপি মিলনায়তনে শনিবার বেলা ১১ টায় তাঁত শিল্প রক্ষা সংগ্রাম পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে তাঁত শিল্প রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক আইয়ূব আলী খান লিখিত বক্তব্য রাখেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁতী নেতা আলহাজ্ব হায়দার আলী খান, ফজলুর রহমান তালুকদার ও আমীরুল ইসলাম আলীম।

সংবাদ সম্মেলনে তাঁত মালিক ও তাঁতীদের দাবি জাতীয় পর্যায়ে পৌছানো এবং নীতি নির্ধারণে তাঁত মালিক ও তাঁতীদের মতামত ও আকাঙ্খার প্রতিফলন ঘটানোর জন্য তাঁত মালিক ও তাঁতীদের সমন্বয়ে ‘বাংলাদেশ লুম ওনার্স অ্যান্ড ওয়েভার অ্যাসোসিয়েশন’ (বিএলওডব্লিউএ) নামে একটি ট্রেড বডি গঠনের সিধান্ত ঘোষণা করা হয়।

তাঁত শিল্প রক্ষা সংগ্রাম পরিষদের দাবি--দাওয়ার অন্যতম হলো আসাধু সূতা ব্যাবসায়ী সিন্ডিকেটের দাপট ও নিয়ন্ত্রণ থেকে সূতার বাজারকে মুক্ত করা, বেনাপোল স্থলবন্দর দিয়ে বৈধ সূতা আমদানির উপর নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার, তাঁত শিল্পে ব্যাবহৃত উপকরণের মূল্য নিয়ন্ত্রণে সরকারি নজরদারি, তাঁতীদের বকেয়া তাঁত ঋণ মওকুফ এবং তাঁত ঋণের দায়ে তাঁতীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।