২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নির্বাচনী প্রতিশ্র“তি পেলেন ডিপ্লোমা কৃষিবিদরা

বিএনপির শীর্ষ নেতারা ডিপ্লোমা কৃষিবিদদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্র“তি দিয়েছেন। তবে তার আগে তারা বিএনপিকে আবারো ক্ষমতায় আনার প্রতিশ্র“তি চাইলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 04:39 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

রাজধানীর শেরেবাংলা নগর মাঠে সোমবার ‘ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর আয়োজনে এক মহাসমাবেশে নেতারা এই প্রতিশ্র“তি দেন। সমাবেশের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান।

সমাবেশে বিএনপি নেতারা বললেন, ‘ধানের শীষকে আবার ক্ষমতায় আনুন, আপনাদের সব দাবি মানা হবে’।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, ‘আগামীতে ক্ষমতায় এসেই আপনাদের দাবি মেনে নেবো। কিন্তু আমাদের দাবি হচ্ছে, ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে; নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করতে হবে।’

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর থেকেই তারা সরকার পতনের আন্দোলন করছে। এমনকি সরকার পতনের জন্য দিনক্ষণও বেঁধে দিয়েছিল। আমরা ক্ষমতায় আছি আর মাত্র দুই মাস। এখনো তারা নাকি সরকার পতনের আন্দোলন করছে!’

তারেক রহমান বলেন, ‘আমি কৃষিবিদদের ধানের শীষের দায়িত্ব দিতে চাই। বিএনপি অতীতে কৃষিবিদ ও কৃষকদের দাবি মেনেছে। আবারো ক্ষমতায় আসলে বাকী দাবি--দাওয়াও মানা হবে।’

মহাসমাবেশে সভাপতিত্ব করেন জিয়াউল হায়দার পলাশ।

ডিপ্লোমা কৃষিবিদরা নিজেদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা বৃদ্ধি, যোগাযোগের জন্য মোটর সাইকেল প্রদান, কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে অফিস স্থাপন ইত্যাদি দাবি উত্থাপন করলে বিএনপির নেতারা ওই নির্বাচনী প্রতিশ্র“তি দেন।

এতে ফজলুল হক এমপি, মোয়াজ্জেম হোসেন আলাল এমপি, জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।