২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবির রেল রক্ষা দিবস পালিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এডিবির রেল ধ্বংসের ষড়যন্ত্র, রেলকে ব্যক্তি-মালিকনায় হস্তান্তর ও লুটপাট বন্ধ এবং দেশের বাইরে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের দাবিতে রোববার দেশব্যাপি বিভিন্ন রেল স্টেশন, জংশন এবং কারখানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 10:01 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে নগরীর কমলাপুর রেল স্টেশনে সিপিবি আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় সভাপতি মনজুরুল আহসান খান বলেন, দেশের জনগণ ও অর্থনীতির জন্য রেল ও গণপরিবহন ব্যবস্থা লাভজনক হলেও সরকার একে ধ্বংসের ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ বর্তমানে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি বহির্বিশ্বের সাথে রেল যোগাযোগের মাধ্যমে এই খাতকে প্রসারিত করতে ব্যস্ত রয়েছে। কিন্তু বাংলাদেশে সরকার অনেক রেললাইন তুলে ফেলছে। বিভিন্ন কারখানাগুলোকে একের পর এক অকেজো করে দিচ্ছে।

বিশ্বব্যাংক ও আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী সুদুরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই এগুলো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

মহানগর সিপিবি শাখা সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় নেতা মোর্শেদ আলী, সম্পাদক মাহাবুব আলম, গার্মেন্টস শ্রমিক নেতা সাদেকুর রহমান শামীম ও জলি তালুকদার।