২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ‘চরমপন্থী’দের সন্ধানে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান

নওগাঁর বিস্তীর্ণ এলাকায় কথিত চরমপন্থীদের সন্ধানে পুলিশ ও র‌্যাব শুক্রবার রাত থেকে যৌথ অভিযান শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 12:51 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

র‌্যাব-এর মুখপাত্র বিডিনিউজকে জানান, শনিবারও ওই এলাকায় অভিযান চলছে। তবে এখনো সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি।

নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় সূত্র ওই যৌথ অভিযানের সত্যতা স্বীকার করেছে।

নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টায় কথিত চরমপন্থী দলের সদস্যরা মান্দা থানার চার পুলিশসহ পাঁচজনকে জবাই ও গুলি  করে হত্যা করে। এ সময় পুলিশ ও চরমপন্থীদের গুলি বিনিময়ে আহত হয় ৫০ জন। চরমপন্থীরা নিহত চার পুলিশের চারটি রাইফেল ও প্রায় ১০০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।

নওগাঁ জেলার মধ্যে পড়লেও হত্যাকা-টি ঘটেছে রাজশাহী  জেলার সীমান্তে। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজশাহীর ডিআইজি নাঈম আহমেদ শুক্রবার রাতে সাংবাদিকদের জানান, হামলাকারীরা চলে যাওয়ার সময় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) নামে স্লোগান দিতে দিতে এলাকা ত্যাগ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।