পটুয়াখালীর বাউফল পৌরসভার প্রথম নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী
পটুয়াখালীর বাউফল পৌরসভার প্রথম নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজী ফরিদুজ্জামান টিপু বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
তিনি মোট ৩ হাজার ৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবুল কালাম খান পেয়েছেন ২ হাজার ৭৩৯ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
জানা গেছে, র্যাব বিডিআর ও পুলিশের প্রহরায় কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
