২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ আহুত অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন আহুত অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার দাবিতে এ হরতাল আহ্বান করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

এ ছাড়া বর্তমান সরকার ১৫ আগস্ট উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি প্রত্যাহার করায় এর প্রতিবাদেও এ হরতাল ডাকা হয় আহ্বান করা হয়।

হরতাল চলাকালে ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানসহ অধিকাংশ, শপিং সেন্টর ও  দোকানপাট বন্ধ ছিল। এ সময় কিছু যানবাহন চলাচল করেছে। হরতাল চলাকালে নগরীতে পিকেটিং বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিমিত্তে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকে বঙ্গবন্ধুর বাসভবনে সমবেত হন। পরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান। এ সময় উপস্থিত জনতার মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়।       

বেলা ১২ টার পর জনজীবনে স্বাভাবিক গতি ফিরে আসে।