২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি ও অর্থমন্ত্রীর দ্বন্দ্ব সরকারের নতুন নাটক, ভুয়া ভোটার তালিকা দিয়েই ষড়যন্ত্রের নির্বাচন অনুষ্ঠানের চক্রান্ত হচ্ছে: ১৪ দল

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল নেতারা সিইসি ও অর্থমন্ত্রীর দ্বন্দ্বকে সরকারের নতুন নাটক উল্লেখ করে বলেছেন, জনগণকে বিভ্রান্ত করতে পুরো বিষয়টিই বিএনপি জামাত জোটের কারসাজি।

রয়টার্স

নিজস্ব প্রতিবেদক

রয়টার্স

Published : 20 Jul 2006, 02:21 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

তারা বলেন, মন্ত্রীরা নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে কথা বলে বোঝাতে চাচ্ছে বর্তমান ইসি নিরপেক্ষ। দ্বি - পাক্ষিক সমঝোতার মাধ্যমেই তারা পরিকল্পিত এই নাটক করছে।

১৪ দল নেতারা বলেন, ভুয়া ভোটার তালিকা দিয়েই সরকার তাদের পরিকল্পনা মাফিক ষড়যন্ত্রের নির্বাচন অনুষ্ঠানের চক্রান্ত করছে। কিন্তু একতরফা কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। সংস্কার এবং আলোচনার মাধ্যমে ইসি পুনর্গঠন ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা ও পার্শ্ববর্তী জেলা নেতাদের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের এক সভায় তারা এ কথা বলেন।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৪ দল নেতৃবৃন্দ বলেন, অর্থমন্ত্রী বলছেন ভোটার তালিকা হালনাগাদের জন্য নতুন কোনো অর্থ ছাড় দেওয়া হবে না। সিইসি তাদের লোক নন এ কথা প্রমাণ করার চেষ্টা করছে সরকার।

তারা স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল ছাড়াও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং জেলা নেতারা এতে বক্তব্য রাখেন।

সংস্কার বাস্তবায়ন নিয়ে সরকার কালক্ষেপন ও টালবাহানা করছে -- এই অভিযোগ করে আব্দুল জলিল বলেন, প্রধানমন্ত্রী একদিকে আলোচনার কথা বলছেন। অন্যদিকে বিভিন্ন সভা সমাবেশে সংস্কারের বিরুদ্ধে কথা বলছেন। প্রধানমন্ত্রী জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

তিনি বলেন, সরকার যতোই ষড়যন্ত্র করুক, সংস্কার বাস্তবায়ন এবং ইসি পুনর্গঠন ব্যতিরেকে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

ব্যবসায়ীদের উদ্যোগের কথা উল্লেখ করে জলিল বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই আমরা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব দিয়েছি। নতুন করে কোনো প্রস্তাব দেওয়ার কিছু 

নেই। আলোচনার প্রস্তাব আসতে হবে সরকারের পক্ষ থেকেই।

আগামী ২৫ জুলাই থেকে শুরু হওয়া ৬ দিনের পদযাত্রা কর্মসূচি সফল করার ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি ও কৌশল নিয়েও বৈঠকে আলোচনা হয়।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাঠ পর্যায়ের নেতাদের পরামর্শ দিয়ে বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে। সরকারের অনুপ্রবেশকারীরা যাতে কোনো সুযোগ নিতে না পারে, পদযাত্রা কর্মসূচিতে বিশৃংখলা সৃষ্টি করে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।