জামাতের কারণে আগামী নির্বাচনে বিএনপি’র ভরাডুবি হতে পারে ঃ চরমোনাই পীর
ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলনের আমীর সৈয়দ ফজলুল করিম শনিবার ক্ষমতাসীন বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেছেন, জামাতে ইসলামীর সাথে জোট করার কারণে পরবর্তী জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবি হতে পারে।
তিনি লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ না করায় সরকারের নিন্দা করেন। অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যার্থতার জন্যও তিনি সরকারের সমালোচনা করেন।
বিএনপি’র শরীক জামাতে ইসলামীকে একটি ভূয়া ইসলামী দল হিসেবে চিহিৃত করে তিনি বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগও তাদের পরাজয় ঠেকাতে পারেনি। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকেও একই ভাগ্য বরণ করতে হতে পারে বলে তিনি সতর্ক করেন।
ঢাকা নগর শাখা আমীর মাওলানা এটিএম হেমায়েতউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় ও নগর শাখা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে লেবাননে ইসরায়েলি অগ্রাসনের বিরুদ্ধে ১৭ জুলাই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
