জয়পুরহাটে ট্রেন--বাস দুর্ঘটনায় শেখ হাসিনার শোক প্রকাশ
আওয়ামী লীগ সভানেত্রী এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা মঙ্গলবার জয়পুরহাটের আক্কেলপুর রেলক্রসিংয়ে ট্রেন ও যাত্রীবোঝাই বাসের সংঘর্ষে ৩৩ জন নিহত এবং অর্ধ শতাধিক নারী, পুরুষ ও শিশু গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।
শোক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিরোধী দলীয় নেত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার--পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
