চট্টগ্রাম বন্দর থেকে পাঁচ বছরে সরকারের আয় ২ হাজার ৯’শ ১৫ কোটি টাকা
চট্টগ্রাম বন্দর থেকে গত পাঁচ বছরে সরকার দুই হাজার ৯’শ ১৫ কোটি ৩৮ লাখ টাকা আয় করেছে। অন্যদিকে একই সময়ে মংলা বন্দর থেকে সরকারের আয় হয়েছে প্রায় ২৬৭ কোটি ২৮ লাখ টাকা।
জাতীয় সংসদে রোববার জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পারওয়ারের এক প্রশ্নের জবাবে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান এ তথ্য জানান।
বিএনপি সাংসদ আলী আজগর লবীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৭ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার টাকা ব্যায়ে বেনাপোল স্থল বন্দর অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
