২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের ডাকে সারাদেশে সকাল--সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে

আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে মঙ্গলবার দেশব্যাপী সকাল--সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 10:26 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

রোববার দেশব্যাপী ১৪ দলের অবরোধ কর্মসূিচ চলাকালে নগরীর মহাখালীতে পিকেটিং চলাকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন (৪৫) নিহত হওয়ার প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এ হরতালের ডাক দিয়েছে।

আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো হরতালের সমর্থনে সকালে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল বের করে।

হরতালের কারণে রাজধানীর বিভিন্ন রাস্তায় স্বল্প সংখ্যক যানবাহন চলাচল করছে। নগরীর দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেক প্রাইভেট অফিস হরতালের কারণে বন্ধ রয়েছে।

ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রেল ও লঞ্চ যোগাযোগ স্বাভাবিক রয়েছে। ঢাকাসহ দেশের প্রধান প্রধান শহরের যেসব রাস্তায় শুধু গাড়ি চলাচল করতো হরতালের জন্য সেসব রাস্তায় রিক্সা চলাচল করছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্যে নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রায় ১০ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।