বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মাজারে বি. চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী সোমবার সকালে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমানের মাজার জিয়ারত করেন।
সকাল ১০টায় তিনি মাজারে যান। এসময় তিনি মহান এই বীরের মাজারে নীরবে দাড়িয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মতিউরসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।
বিকল্পধারার সহ-সভাপতি মেজর জেনারেল (অব.) এমএ হালিম, ডা. আবু মুজাফফর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী এমপি, যুবধারার সদস্য সচিব শেখ শহিদুজ্জামান, মহানগর বিকল্পধারার যুগ্ম আহ্বায়ক হাজী নাসিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট সাবেরা বেগম বুলি প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
পরে বি চৌধুরী নেতৃবৃন্দসহ হযরত শাহ আলীর (র.) মাজার জিয়ারত করেন।
