তারেক রহমান ৩ দিনের সফরে চাঁদপুরে যাচ্ছেন, মঙ্গলবার থেকে কর্মসূচি শুরু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান তিন দিনের সফরে চাঁদপুরে যাচ্ছেন। সোমবার সন্ধ্যায় তার চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা।
সফরের প্রথম দিনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার চান্দ্রাবাজার হাইস্কুল মাঠে পথসভা, দুপুর ১টায় হাইমচর উপজেলার উত্তর আলগী উপজেলা কমপ্লেক্স চত্বরে পথসভা, বিকাল সড়ে ৪টায় চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠে জনসভা ও বিকাল ৬টার দিকে বাবুরহাটে পথসভায় অংশগ্রহণ করবেন।
দ্বিতীয় দিনে বুধবার বেলা ১২টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে পথসভা, দুপুর দেড়টার দিকে মতলব দক্ষিণ উপজেলা সদরে পথসভা, বিকাল সাড়ে ৩টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে পথসভা, বিকাল সাড়ে ৫টায় মতলব উত্তরের উপজেলার সাজ্জাদপুরের সপ্তগ্রাম হাইস্কুল মাঠে পথসভায় তিনি অংশগ্রহন করবেন।
কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবার বেলা ১২টায় হাজীগঞ্জ হাইস্কুল মাঠে পথসভা, দুপুর ২টায় শাহরাস্তি উপজেলার নিজমেহের হাইস্কুল মাঠে পথসভা, বিকাল সাড়ে ৩টায় কচুয়া উপজেলা রহিমনগর হাইস্কুল মাঠে পথসভা, বিকাল ৫টায় কচুয়া ডিগ্রি কলেজ মাঠে পথসভা, সন্ধ্যা সাড়ে ৭টায় সাচার হাইস্কুল মাঠে পথসভায় অংশ নেবেন।
