২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলনের গায়েবানা জানাযা অনুষ্ঠিত

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সোমবার আওয়ামী লীগের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলনের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 02:42 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

মরহুমের গায়েবানা জানাযায় উপস্থিত ছিলেন -- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক এমপি এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য নেতারা।

গায়েবানা জানাযা অনুষ্ঠিত হওয়ার পরে আওয়ামী লীগ মিলনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন এবং প্রেস ক্লাব এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এর আগে পুলিশ রোববার গভীর রাতে জোর পূর্বক মিলনের মৃতদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া গ্রামে পাঠিয়ে দেয়।

দেশব্যাপী রোববার ১৪ দলের অবরোধ কর্মসূচীর অংশ হিসেবে রাজধানীর মহাখালীতে পিকেটিং চলাকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলনের (৪৫) করুণ মৃত্যু হয়।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অভিযোগে জানান, পুলিশের গুলিতে মিলনের মৃত্যু হয়েছে।

মিলনের স্ত্রী রেখাও অভিযোগে জানান, পুলিশের নির্মম অত্যাচারে তার স্বামীর মৃত্যু হয়েছে।

মিলন হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ মঙ্গলবার দেশব্যাপী সকাল -- সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।

মিলন একজন বালু ব্যবসায়ী। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া এলাকায়। মৃত্যুকালে মিলন স্ত্রী, তিন মেয়ে রুমি (২০), রুনা (১০) ও সুমাইয়া (৩), আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে রেখে গেছেন।