খালেদা জিয়া এবং এরশাদের মধ্যে দীর্ঘ বৈঠক
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রোববার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে তার কার্যালয়ে এক বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর সাথে জাতীয় পার্টির চেয়ারম্যানের এ বৈঠক বিকাল ৩ টা থেকে শুরু হয়। দু ঘণ্টাব্যাপী এ বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি রওশন এরশাদও উপস্থিত ছিলেন বলে সূত্র জানিয়েছে।
বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃত একটি সূত্র বলেছে, দুই নেতার মধ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
