২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে নয় আলোচনার মাধ্যমে সমস্যারর সমাধান করুন: বিরোধী দলীয় নেত্রীকে বাবর

বিরোধী দলের ডাকা ঢাকাসহ সারা দেশে অবরোধ ও পুলিশের সাব ইন্সপেক্টর হত্যার ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

বিবৃতিতে তিনি বলেন, অবরোধকারীরা পুলিশের সাব ইন্সপেক্টরকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে। এ সময় রিক্সা চালকরা তাদের হাত থেকে রক্ষা পায়নি।

তিনি অভিযোগ করে বলেন, পুলিশের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যে বিরোধী দলীয় নেত্রীর নির্দেশের পর দিনের মাথায় তাদের হাতে পুলিশ সদস্য নিহত হলো।

এসময় তিনি রেলের স্লিপার তুলে নেওয়াসহ অবরোধ সমর্থকদের বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরেন।

এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিবৃতির প্রতিবাদে আওয়ামী লীগ রোববার দ্বিতীয়বারের মতো সংসদ থেকে ওয়াক আউট করেন।

এ ব্যাপারে লুৎফুজ্জামান বাবর রাষ্ট্রের স্বার্থেই বিরোধী দলীয নেত্রীকে এ নির্দেশ প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে বলেন, “আপনি একজন দায়িত্বশীল নেত্রী হিসেবে এ নির্দেশ প্রত্যাহার করে নিন। যে দাবিতে আপনারা এমন ধ্বংসাত্মক কর্মসূচি পালন করছেন, তা আলোচনার মাধ্যমে সমাধান করুন।”