২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ কর্মসূচি সামনে রেখে ১৪ দলের প্রস্তুতি বৈঠক

দেশব্যাপী ১৪ দলের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচিকে সামনে রেখে শনিবার গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 04:06 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, মহানগর ১৪ দলের সমন্বয়ক ও গণফোরাম নেতা মোস্তফা আলমগীর রতন বক্তব্য রাখেন।

রোববারের কর্মসূচি সফল করতে প্রস্তুতিমূলক বৈঠকে বক্তরা সারা দেশে পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানান বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।