হাসিনা কন্যা পুতুল এখন ঢাকায়
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এখন ঢাকায়।
শনিবার সকালে এমিরেটস এয়ারওয়েজ’র একটি বিমানযোগে তিনি সপরিবারে বাংলাদেশে পৌঁছেন।
শেখ হাসিনা ও পুতুলের শ্বশুর ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ পরিবার সদস্য এবং দলীয় নেতৃবৃন্দ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
পুতুল ছাড়াও গ্রীষ্মকালীন ছুটি কাটাতে স্বামী খন্দকার মাশরুর হোসেন, তাদের দুই সন্তান খন্দকার আমরিন হোসেন ও খন্দকার আলিজা হোসেন আমেরিকা থেকে ঢাকায় এসেছেন।
তারা প্রায় এক মাস বাংলাদেশে থাকতে পারেন বলে জানা গেছে।
