২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মাণ হলে সেখানেই পিন্টুর রাজনীতিরও কবর রচিত হবে

আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু সোমবার বলেছেন, আজিমপুর কবরস্থানের উপর দিয়ে সড়ক নির্মাণ হলে সেখানে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এমপি’র রাজনীতিরও কবর রচনা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 07:24 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

রাজধানীর চকবাজারে ১৪ দলের এক জনসভায় তিনি আরও হুশিয়ার করে বলেন, জনগণের ধর্মীয় চেতনায় আঘাত করলে বিএনপি’র রাজনীতিরও কবর রচিত হবে।

আমু বলেন, “আমাদের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবির সাথে ক্ষমতাসীন দল বিএনপিও একমত হয়েছে। একসময় আমদের সকল দাবির কাছে সরকার পুরোপুরি নত স্বীকার করবে”,

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রস্তাবের দাবি মেনে না নিলে দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

আ’লীগ নেতা মতিয়া চৌধুরী বলেন, পিন্টু ‘টোকাই’ থেকে রিক্সা চোর এবং সেখান থেকে চাঁদাবাজ সন্ত্রাসী হয়েছে।

“কারচুপির মাধ্যমে এমপি হয়ে পিন্টু যে দখলদারিত্ব ও পেশি শক্তির প্রদর্শন করছে তার ফল আগামী নির্বাচনে বিএনপিকেই ভোগ করতে হবে।”

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মোহাম্মদ নাসিম, নুরুল ইসলাম, সৈয়দ জাফর সাজ্জাদ, আব্দুল মান্নান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং হাজী সেলিম।