ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও সংশোধন কাজ চলবে ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ, সংশোধন ও কর্তণের জন্য যোগ্য ভোটাররা আগামী ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
নির্বাচন কমিশন সোমবার মাসব্যাপী নাম অন্তর্ভুক্তিকরণ, সংশোধন ও কর্তণের এ সময়সুচি ঘোষণা দেয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগ্য ভোটাররা তালিকায় অন্তর্ভুক্তিকরণ, ভুল সংশোধন ও কর্তন সংক্রান্ত নির্ধারিত আবেদন ফরমে নিবন্ধন কর্মকর্তা বা সহকারী নিবন্ধন কর্মকর্তার কাছে ভোটার তালিকা ভুক্তির আবেদন করতে পারবেন।
এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয়ে বা ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে অথবা সিটি করপোরেশনের ওয়ার্ড কার্যালয়ে অথবা ওয়ার্ডের অন্তর্গত যে কোনো সুবিধাজনক স্থানেও আবেদন করা যেতে পারে।
সারাদেশে জেলা সদরে ৮৩জন নিবন্ধন কর্মকর্তা এবং প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভা এবং সিটি করপোরেশন ওয়ার্ডের জন্য ৬২৭৩ জন সহকারী নিবন্ধন কর্মকর্তা এ দায়িত্বে নিয়োজিত আছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ, সংশোধন ও কর্তণের জন্য ফরমসমূহ হচ্ছে- নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন ফরম-৭, ভুল সংশোধনের জন্য আবেদন ফরম-৮ ও নাম কর্তণের জন্য আবেদন ফরম-৯।
