২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডভোকেট সালাম তালুকদারের মৃত্যুতে আইনজীবী সমন্বয় পরিষদের শোক

বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার এবং আইনি সহায়তা কমিটির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামের মৃত্যুতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ শনিবার গভীর শোক প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 05:49 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম আমির উল ইসলাম, যুগ্ম - আহ্বায়ক ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা ও পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক বার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় তারা বলেন, দেশে গণতন্ত্র মানবাধিকার ও মৌলিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।