২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ গার্মেন্টস সংগঠন ২৪ জুন বিজিএমইএ, বিকেএমইএ কার্যালয় ঘেরাও করবে

১৬টি গার্মেন্টস শ্রমিক সংগঠন ৩০ শতাংশ মহার্ঘ্যভাতাসহ আটদফা দাবিতে ২৪ জুন বিজিএমইএ এবং বিকেএমইএ কার্যালয় ঘেরাও করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

গার্মেন্টস নেত্রী জাহানারা বেগমের সভাপতিত্বে বুধবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আমিরুল হক আমিন, তৌহিদুর রহমান, সালাউদ্দিন স্বপন, সিরাজুল ইসলাম রনি, মোহাম্মদ দেলোয়ার হোসেন, সেলিম রেজা, মীর আবুল কালাম আজাদ রতন, কাজী মোহাম্মদ আলী এবং এমএন জামান চৌধুরী।

বৈঠক শেষে নেতৃবৃন্দ ও গার্মেন্টস শ্রমিকরা তাদের দাবির পক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করে।