২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিরোধী দলের নির্বাচন কমিশন অফিস অবরোধ কর্মসূচি পালিত

আওয়ামী লীগসহ ১৪ দলের সারাদেশে নির্বাচন কমিশন অফিস অবরোধের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার চট্টগ্রামের জামাল খান রোডে অবস্থিত নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

এর আগে বিরোধী দলগুলো প্রেসক্লাবে সমাবেশ করে সেখান থেকে একটি মিছিল নিয়ে নির্বাচন কমিশন অফিসের দিকে রওয়ানা হয়। কিন্তু পথে মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। 

বাধা পেয়েও বিরোধী নেতাকর্মীরা ১২টা থেকে এক ঘন্টা নির্বাচন অফিস অবরোধ করে রাখে।

তারা ইসি অফিসের সামনে এক সমাবেশ করে। সমাবেশে সাবেক মন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বক্তব্য রাখেন।

বিরোধী জোটের এ কর্মসূচি উপলক্ষে ওই এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।