১৪ দলের প্রধান নির্বাচন কমিশন কার্যালয় অবরোধ পালিত হচ্ছে
আইন-শৃঙ্খলা বাহিনীর ছয় হাজার সদস্যদের কঠোর প্রতিরোধ ব্যবস্থার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নির্বাচন কমিশনার কার্যালয় অবরোধ কর্মসূচী পালিত হচ্ছে।
বিরোধী দলের নেতৃবৃন্দ দেশের সব জেলার নির্বাচন কমিশন কার্যালয়ও অবরোধ করছে।
নির্বাচন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই নির্বাচন কমিশনারদের অপসারণের দাবিতে ১৪ দল এই অবরোধ কর্মসূচী গ্রহণ করেছে।
রাজধানীর শেরে-বাংলা নগরস্থ প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ের চারপাশে বিপুল সংখ্যক ঢাকা মেট্রোপলিটন পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
হাইকোর্ট সোমবার বিরোধী দলের পাঁচজন নেতাকে কেন অবরোধ এবং হরতালের মত বিষয়গুলো অবৈধ বা মৌলিক অধিকার পরিপন্থি ঘোষণা করা হবে না সে বিষয়ে কারণ দর্শাতে বলেছে।.....
