লক্ষ্মীপুরে বিএনপি’র দু’গ্র“পের সংঘর্ষে আহত ১০
লক্ষ্মীপুর সদর উপজেলার জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার রাতে বিএনপি’র দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন নেতা কর্মী আহত হয়েছে।
সূত্র জানায়, বিএনপি থেকে সম্প্রতি বহিস্কৃত মিঠু, সামছু, আমীর ও বেলালের নেতৃত্বাধীন দল রাত ৮টার দিকে মাহবুব গ্র“পের উপর হামলা চালায়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের কমপক্ষে দশজন আহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের যুবদল সভাপতি আবুল কাসেম (৩৫), একই ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (৩৮) ও সাংগঠনিক সম্পাদক নাসির (৩৪) এর অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
