নীরবতা পালনকে ‘বোবা সংস্কৃতি’ বললেন সাঈদী
প্রয়াত মন্ত্রী ও বিএনপি নেত্রী খুরশীদ জাহান হকের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে জামাত নেতা দেলওয়ার হোসাইন সাঈদী এক মিনিটের নীরবতা পালনকে ‘বোবা সংস্কৃতি’ হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার সংসদে তিনি বলেন, এ ধরণের বোবা সংস্কৃতির কারণে মরহুমের কোনো লাভ হয় না। এর চেয়ে ওই সময়ে একবার সুরা ফাতেহা ও তিনবার সুরা এখলাস পড়া যেতে পারে। এতে একবার কোরআন তেলাওয়াতের সওয়াব হবে।
তিনি স্পিকারকে নীরবতার পরিবর্তে সুরা ফাতেহা ও সুরা এখলাস পড়ার রীতি প্রচলনের আহ্বান জানান।
