জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের ২ গ্র“পে ধাওয়া - পাল্টা ধাওয়া
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনার পর উভয় গ্র“পের মধ্যে উত্তেজনা বিরাজ করায় পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ক্যাম্পাসের পরিবহন চত্বরের একটি বেঞ্চে বসা নিয়ে প্রতœতত্ত্ব বিভাগের ৩০তম ব্যাচের ছাত্র সাইফুলের সাথে ছাত্রদল সাধারণ সম্পাদক গ্র“পের কর্মীদের কথা কাটাকাটি হয়। এসময় সাধারণ সম্পাদক গ্র“পের নেতা - কর্মীরা সাইফুলকে পিটিয়ে আহত করে। এ ঘটনার পর ছাত্রদলের সভাপতি গ্র“প সমর্থিত সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবির নেতৃত্বে ২০/২৫ জন ছাত্রদল কর্মী শহীদ সালাম বরকত হলে অবস্থানরত সাধারণ সম্পাদক গ্র“পের নেতাকর্মীদের ধাওয়া করে। পরে সাধারণ সম্পাদক গ্র“পের কর্মীরাও একত্রিত হয়ে সভাপতি গ্র“পকে পাল্টা ধাওয়া দেয়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ - উপাচার্য অধ্যাপক মোঃ এনামুল হক খান, প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসানসহ সিনিয়র শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি পারভেজ মল্লিক এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভির সাথে সমঝোতা আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান বিডিনিউজকে বলেন, ছাত্রদের সহনশীল হওয়া উচিত। তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
