২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ব্যাবসায়ী সম্প্রদায়

ব্যাবসায়ী সম্প্রদায় সোমবার দেশের চলমান রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বলেছে, এ সহিংসতা দেশের জন্য বিপুল অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাড়াতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

তারা দেশের অর্থনীতির স্বার্থে রাজপথের সহিংসতার পরিবর্তে আলোচনার মাধ্যমে রাজনৈতিক স্থবিরতা ভাঙ্গার জন্যও সরকার ও বিরোধী দলের প্রতি আহবান জানান।

তারা আরো বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের সমগ্র অর্থনীতিকেই ঝুঁকির মধ্যে ফেলবে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসাইন বিডিনিউজকে বলেন, তৈরী পোশাক শিল্পের সাম্প্রতিক বিশৃংখলা ইতিমধ্যেই দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং পরবর্তী রাজনৈতিক সহিংসতা আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা ধ্বংস করে দেবে।

তিনি বলেন,  জনগণ হরতালসহ রাজনৈতিক সহিংসতা এবং অনান্য কর্মসূচি পরবর্তী প্রতিক্রিয়ার সম্মুখীন হবে।

মেট্রোপলিটন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহম্মেদ বলেন, শক্তিশালী অর্থনীতির জন্য, বিশেষ করে গার্মেন্টস খাতে সাম্প্রতিক সংঘাতের পর আমাদের স্থীতিশীল পরিবেশ প্রয়োজন।

বাংলাদেশ তৈরী পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, সহিংসতা বন্ধে উভয় দলকেই তাদের নিজ নিজ অবস্থানে সহনশীলতা বৃদ্ধি করা উচিত।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি এমএ আওয়াল বিরোধী দলের সাম্প্রতিক অবরোধ কর্মসূচি এবং হরতাল আহবানে ভীতি ও হতাশা ব্যাক্ত করে বলেন, দেশের অর্থনীতিতে ব্যাঘাত না ঘটিয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের দাবি বাস্তবায়ন করা উচিত।