২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূল নেতাদের সঙ্গে শেখ হাসিনার ২য় পর্যায়ের সভা শুক্রবার থেকে শুরু, বুধ ও বৃহস্পতিবারের সভা স্থগিত

দলের তৃণমূল নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ধারাবাহিক মতবিনিময় সভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১৪ দলের হরতালের কারণে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের এ সভা শুরু হবে ১৬ জুন শুক্রবার থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি মঙ্গলবার বিডিনিউজকে জানান, ১৪ জুন বুধবার ও ১৫ জুন বৃহস্পতিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে না। পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।

তবে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ১৬ জুন শুক্রবার চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর এবং কক্সবাজার জেলার সঙ্গে শেখ হাসিনার সভা অনুষ্ঠিত হবে।

পরদিন ১৭ জুন শনিবার নোয়াখালী, ফেনি ও চাঁদপুর, ১৮ জুন রোববার কুমিল্লা দক্ষিণ ও উত্তর, ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুর, ১৯ জুন সোমবার রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জেলা, থানা এবং প্রথম শ্রেণীর পৌরসভার নেতাদের সঙ্গে শেখ হাসিনা মতবিনিময় করবেন।