নির্বাচনী ব্যয়ে বাংলাদেশ শীর্ষে: ক্রিস্টিন ওয়ালিক, বিস্তারিত
বিশ্ব ব্যাংকের (ডবি¬উবি) আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন আই ওয়ালিক সোমবার বলেছেন, বাংলাদেশে দুর্নীতির অন্যতম উৎস নির্বাচনী অর্থায়ন এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানে সবচেয়ে বেশি ব্যয় হয়ে থাকে।
বিডিনিউজজের সাথে আলাপকালে ওয়ালিক বলেন, অধিক নির্বাচনী ব্যয় থেকেই দুর্নীতির জন্ম হয়।
তিনি বলেন, নির্বাচনী অর্থায়ন প্রক্রিয়া কঠোরতর করে সরকারি সম্পদের ওপর থেকে (বিশেষ করে অবকাঠামোর ক্ষেত্রে) চাপ কমানো যেতে পারে।
রাজনৈতিক দলের হিসাব নিরীক্ষা এবং তা যথাযথভাবে প্রকাশের মাধ্যমে ব্যাপক এই দুর্নীতির লাগাম টেনে ধরা যেতে পারে বলেও ক্রিস্টিনা ওয়ালিক মত প্রকাশ করেন।
নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়েই যখন হিমশিম খাচ্ছে এবং সরকার প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার বিধান বহাল রেখেছে ঠিক তখন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি নির্বাচনী অর্থায়ন, কালো টাকা এবং দুর্নীতির ব্যাপারে তার মতামত ব্যক্ত করলেন।
বিডিনিউজের সাথে আলাপকালে ওয়ালিক রাজনৈতিক সংঘাত, জ্বালানি তেলের মূল্যের ভারসাম্য, অসাধুতার কারণে তহবিল প্রত্যাহার, বিশ্ব ব্যাংকে তহবিল ছাড়করণ প্রকিয়া, পরিদর্শন প্রক্রিয়া, কালো টাকা এবং সর্বোপরি সুশাসন বিষয়ে তার মতামত ব্যক্ত করেন।
ওয়ালিক বলেন, নির্বাচনী অর্থায়ন বাংলাদেশে দুর্র্নীতির অন্যতম কারণ এবং এখানে নির্বাচিত হওয়া খুবই ব্যয়সাপেক্ষ একটি ব্যাপার।
পদ্ধতিগত কঠোরতা আরোপের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ও দলের ব্যাপারে সংশি¬ষ্ট কর্তৃপক্ষকে কঠোর হতে হবে তিনি জানান।
ওয়ালিক বলেন, নির্বাচনী অর্থায়ন পদ্ধতিতে আরও স্বচ্ছতা আনার মাধ্যমে বাস্তব সাফল্য নিশ্চিত করা সম্ভব হবে। উন্নততর অবকাঠামো এবং সরকারি সেবাখাতের ব্যাপারে আমরা যারা সহযোগিতা করতে আগ্রহী এবং যারা এর মাধ্যমে লাভবান হতে চান তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী করে হবে।
তিনি বলেন, নির্বাচনী অর্থায়ন প্রক্রিয়ার দ্রুত সংস্কার প্রয়োজন।
বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি বলেন, রাজনৈতিক দলের অর্থায়নের উপযুক্ত দৃষ্টান্ত সরবরাহের মাধ্যমে বিশ্বব্যাংক উভয় পক্ষের দাতাদের সমস্যা সমাধানের ব্যাপারে উৎসাহিত করছে। এ বিষয়টি যদিও বিশ্বব্যাংকের উন্নয়ন নির্দেশনার আওতাভুক্ত নয়।
সুশাসনের ব্যাপারে ওয়ালিক বলেন, প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে ক্রমবর্ধমান অসুস্থ প্রতিযোগিতা এবং তাদের পারস্পরিক আস্থার ঘাটতির কারণে রাজনৈতিক পরিস্থিতি তীক্ত হয়ে উঠছে এবং এটি সুশাসনের ক্ষেত্রে অন্যতম দুর্বলতা।
সরকারি অর্থব্যবস্থাপনার দুর্বলতা এবং অপ্রতুল রাজস্ব কার্যক্রমের ফলে দরিদ্রবান্ধব ব্যয় প্রক্রিয়ার কার্যকারিতাকে দুর্বল করে দিচ্ছে এবং বাড়িয়ে তুলছে দুর্নীতি।
তিনি আরও বলেন, দুর্বল কর্ম কমিশন এবং বিচার খাত আইনশৃঙ্খলাসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবাখাতে কাজ চালিয়ে যাচ্ছে।
ক্রিস্টিনা ওয়ালিক সুশাসনের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কথা উলে¬খ করেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। তিনি এসব সাফল্যের দৃষ্টান্ত হিসেবে স্বাধীন সুপ্রীম কোর্ট, সঠিক সরকারি ক্রয়নীতি, সক্রিয় সুশীল সমাজ এবং অপেক্ষাকৃত স্বাধীন গণমাধমের কথা উলে¬খ করেন।
অসাধুতার বিরুদ্ধে বিশ্বব্যাংকের অবস্থান স্পষ্ট করে ওয়ালিক বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্ব ব্যাংক কঠোর কৌশলগত নীতি গ্রহণ করেছে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোতে দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে তিনি জানান।
তিনি বলেন, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিশ্বব্যাংকের বরাদ্দ প্রত্যাহার করা হবে অথবা ইতোমধ্যে তহবিল দেওয়া হয়ে থাকলেও তা ফিরিয়ে নেওয়া হবে।
