২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতান্ত্রিক শক্তির বৃহত্তর ঐক্যের ডাক দিলেন প্রধান

গণতান্ত্রিক জাতীয় পার্টির প্রধান সমন্বয়কারী শফিউল আলম প্রধান চার দলীয় জোটের দুঃশাসন থেকে দেশকে রক্ষার জন্যে গণতান্ত্রিক শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন। তিনি শুক্রবার জাতীয় প্রেসক্লাবে তার সংগঠনের বার্ষিক কনভেনশন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ আহবান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টি (মঞ্জু) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু তার বক্তব্যে বলেন, জনগণের ন্যূনতম চাহিদা পূরণেও এ সরকার ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যেই গণতন্ত্রের চর্চা নেই। আর গনগণ যতদিন তাদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন না হবে, ততদিন তাদের ভোটের অধিকার নিশ্চিত হবে না।

তিনি বলেন, জনগণের এখন প্রকৃত নেতৃত্ব প্রয়োজন।