২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা ও অব্যবস্থাপনায় পোশাক শিল্প ধ্বংসের দিকে যাচ্ছে : জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, সরকারের দায়িত্ব জ্ঞানহীন আচরণ, অব্যবস্থাপনা ও সিদ্ধান্তহীনতার ফলে পোশাক শিল্প ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 10:05 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

শনিবার এক বিবৃতিতে তিনি অবিলম্বে পোশাক শিল্পে বিদ্যমান সমস্যা সমাধানের বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করে সংকট নিরসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আব্দুল জলিল বলেন, আগুন নিয়ে খেলা বন্ধ করে পোশাক শিল্পের উদ্যোক্তা ও শ্রমিকদের নিয়ে আলোচনায় বসুন। অন্যথায় এর সমস্ত দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

পোশাক শিল্পে বিদ্যমান সংকট সমাধান না হওয়ায় গভীর উদ্বেগ উৎকণ্ঠা ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা ও সিদ্ধান্তহীনতার কারণে বৃহৎ এ শিল্পের সংকট ক্রমাবনতির দিকে যাচ্ছে। সরকার শ্রমিক বা শিল্পোদ্যক্তা – কারো স্বার্থই যথাযথভাবে সংরক্ষণ করতে পারছে না।

বাস্তব সম্মত সমাধানের পথে না গিয়ে বিরোধী দলকে দায়ি করে সরকার বক্তব্য বিবৃতি দিয়ে সংকটকে আরো তীব্রতর করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।