জাতীয় পার্টির বিকল্প নেই: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ শনিবার বলেছেন, দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রায় দু’শ স্থানীয় নেতা--কর্মীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের প্রধান দুটি রাজনৈতিক দল সর্বশেষ ১৫ বছর দেশ পরিচালনা করে জাতিকে হতাশ করেছে। জাতীয় পার্টিকে একটি শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার জন্যেও তিনি নেতা--কর্মীদের প্রতি আহবান জানান।
