বাংলাদেশ সরকার সাংবাদিকদের রক্ষায় ব্যর্থ হচ্ছে ঃ সিপিজে
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) কুষ্টিয়ায় সাম্প্রতিক সাংবাদিক নিপীড়ন প্রসঙ্গে বাংলাদেশ সরকারের তীব্র সমালোচনা করেছে।
সিপিজে গত বুধবার এক বিবৃতিতে বলে, কুষ্টিয়ায় নির্যাতনের হাত থেকে সাংবাদিকদের রক্ষার দায়িত্ব ছিল সরকারের এবং সরকার এ দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
সিপিজে’র নির্বাহী পরিচালক এ্যান কুপার সম্প্রতি কুষ্টিয়ায় সাংবাদিক লাঞ্ছনা এবং স্থানীয় পত্রিকা আন্দোলনের বাজার-এর অফিসে হামলার নিন্দা করে বলেন, সিপিজে বাংলাদেশে তাদের সহকর্মীদের সাথে একাত্মতা প্রকাশ করে বর্বর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে ।
বাংলাদেশের সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে সিপিজে আরও জানায়, ক্ষমতাসীন ব্জাতীয়তাবাদী দলের একজন সংসদ সদস্য শহীদুল ইসলামের সমর্থকেরা এ হামলা করেছিল ।
