বিচারক হত্যার রায় দ্রুত কার্যকর করার ব্যবস্থা নেবে সরকার: মওদুদ
বিচারক হত্যা মামলার রায়ের পর সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, শীর্ষ সাতজন জেএমবি নেতার মৃতুদন্ডের রায় দ্রুত কার্যকর করার ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে।
তিনি সাংবাদিকদের বলেন, জঙ্গিদের বিরুদ্ধে আদালত মৃত্যুদ-ের যে আদেশ দিয়েছে তা কার্যকর করার ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা নেব।
আদালতের এ রায়ে জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটেছে বলে তিনি জানান।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, পরিকল্পিত জঙ্গি বিরোধী আইনটি বর্তমানে মন্ত্রিপরিষদের বিবেচনাধীন রয়েছে।
