শেখ হাসিনা ঢাকা বিভাগের নেতাদের সাথে মতবিনিময় করবেন
জাতীয় সংসেদ িবেরাধী দলীয় োনতা ও আওয়ামী লীগ সভােনਠী োশখ হািসনা োদেশর িবরাজমান পিরিએઐিতেত পযગায়ਠઙম ঢাকা িবভােগর িবিভਭ োজলা৴ উপেজলা৴ থানা এবং ১ম োশચণীর োপৗর আওয়ামী লীগ োনতােদর সােথ মতিবিনময় করেবন৷
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের বিরাজমান পরিস্থিতিতে পর্যায়ক্রম ঢাকা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, থানা এবং ১ম শ্রেণীর পৌর আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় করবেন।
ধারাবাহিক এ কর্মসূচির অংশ হিসাবে আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-িস্থ কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তিনি মতবিনিময় করবেন।
কর্মসূচি অনুযায়ী আগামী ৩ জুন মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা, ৪ জুন টাঙ্গাইল, গাজীপুর ও নরসিংদী জেলা, ৫ জুন নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলা, ৬ জুন জুন ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা এবং ৮ জুন ফরিদপুর, রাজবাড়ী, শরিয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পদক আব্দুল জলিল এক বিবৃতিতে নির্ধারিত দিনে সংশ্লিষ্ট জেলার উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে যথাসময়ে মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরকে অনুরোধ জানিয়েছেন।
